![]() |
| সচিবালয়ে আগুন দুর্ঘটনা নাকি নাশকতা, উত্তর পেতেই আলামত বিদেশে পাঠানো হচ্ছে |
তিনি বলেন, প্রতিবেদন জমা দেয়ার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ বিষয়ে ব্রিফিং করা হতে পারে।
নাসিমুল গনি বলেন, ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। কিছু আলামত পরীক্ষার জন্য ডিএইচএলের মাধ্যমে দ্রুতই বিদেশে পাঠানো হবে।
তিনি আরও বলেন,
ক্ষতিগ্রস্ত ভবন মেরামত করতে প্রাথমিকভাবে ১০ দিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তবে আরও বেশি সময় লাগতে পারে।
মেরামত শেষে ভবনটি ব্যবহার উপযোগী করা সম্ভব হবে। গণপূর্ত বিভাগ ইতিমধ্যে কাজ শুরু করেছে।
আগুনের কারণ সম্পর্কে অবশ্য কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্র সচিব। দুর্ঘটনা নাকি নাশকতা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
বিষয়টি নিশ্চিত হতেই আলামত বিদেশে পাঠানো হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন